1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সিলেটে পানির সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছেন মেয়র আরিফুল হক চৌধুরী

  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ২১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট নগরীতে অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার দুপুর থেকে নগরীর হাওয়াপাড়া ও মিরবক্সটুলা এলাকায় সিসিক কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযানে নামেন আরিফ। অভিযানকালে অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাবউদ্দিন শিহাব বলেন, সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে পানির সংযোগ লাগানো হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মেয়রের নেতৃত্বে অভিযানে নামেন সিসিক কর্মকর্তারা।

অভিযানে অবৈধ সংযোগের দায়ে হাওয়াপাড়ার মাহমুদ টাওয়ারকে ১ লাখ ৭২ হাজার ৬০০ টাকা ও সুফিয়া খাতুনকে ২২ হাজার ৮৪৬ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com