1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

সিলেটে বিসিক শিল্প নগরীতে দুই খুন

  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৩৪৮ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া বিসিক শিল্প নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিষ্টান্ন প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং এর দুই কর্মচারী খুন হয়েছেন। আহত হয়েছেন আরো এক কর্মচারি। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে মো. রাজু (১৯) ও শরীয়তপুর জেলার বাসিন্দা আবু মিয়া (২৫)। আহত রাসেল আহমদ (২২) সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার রাতে বিসিক শিল্প নগরীর ভেতরে কয়েক জন যুবক রাজু, আবু ও রাসেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রাসেলকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান- নিহত দুইজনের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা এবং কেন হামলা চালিয়েছে তা জানা যায়নি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com