1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটে ভূমিকম্প অনুভূত

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনেই সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে কেঁপে উঠে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা।
৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সিলেট মহানগরে বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এই মৃদু কম্পন।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com