1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সিলেটে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে ‍সংঘর্ষে যুবক নিহত

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের কানাইঘাটে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া (৩০) নামের ওই যুবক মারা যান।

সেলিম মিয়া গোয়াইনঘাট উপজেলার হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে সোমবার গোয়াইনঘাটে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম মিয়া। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মারা যান।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এতে সেলিম মিয়া গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com