1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

সিলেটে মাটি কাটার জেরে প্রতিপক্ষের হামলার নিহত ১

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার পীরের চকে মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় আশিক মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, পীরের চক বাজার এলাকায় একটি জমিতে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের। একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করে প্রতিপক্ষের একজন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আশিক। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ঘটনা নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com