1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটে মাদক সম্রাট আটক

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাদক সম্রাট খ্যাত জুবের আহমেদকে (৩৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে  অভিযান চালিয়ে সিলেট-তামাবিল সড়কের শাহপরাণ থানাধীন ইসলামপুর সাকিনস্থ এ এন্ড এ এসোসিয়েটস পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় জুবেরের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক জুবের আহমেদ শাহপরান থানার অন্তর্গত মোহাম্মদপুরের মৃত জয়নাল মিয়ার ছেলে।

শাহপরাণ থানা পুলিশ জানায়,  সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের  নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ বলছে, ‘আটককৃত জুবের আহমদ চিহ্নিত মাদক ব্যবসায়ী।  দীর্ঘ দিন থেকে সে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।‘
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com