1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সিলেটে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের শাহপরাণ থানা এলাকায় মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় নগরের শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

 

দিলাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরাণ থানাধীন শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা মুয়াজ্জিনের খোঁজে তার শয়নকক্ষে গিয়ে ডাকাডাকি করেন।

কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

তিনি বলেন, ‘কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন, ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com