1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

সিলেটে ১৭টি পাসপোর্ট,১২ ভুয়া ভিসাসহ আটক-১

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ৪৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের দক্ষিন সুরমা এলাকার লক্ষীপুর গ্রাম থেকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াত চক্রের সদস্য মোহাম্মদ আলীকে (৪৬) আটক করেছে। শনিবার গভীর রাতে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর মেজর এএম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আলী লক্ষীপুরের মৃত ইসহাক আলীর ছেলে। তার কাছ থেকে ১৬টি বাংলাদেশি পাসপোর্ট, একটি ব্রিটিশ জাল পাসপোর্ট, বিভিন্ন দেশের ১২টি ভুয়া ভিসা ও বেশকিছু কাগজপত্র জব্দ করেছে র্যাব।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৯ এর সহকারি পরিচালক এএসপি মাঈন উদ্দিন।

তিনি জানান, পাসপোর্ট জালিয়াত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব তৎপর রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com