1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘণ্টায় বিএনপির ৬৮ নেতা-কর্মী গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৩৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের আগের ২৪ ঘণ্টায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৬৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর রাত পর্যন্ত বিভিন্ন মামলায় এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার এ কথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। তবে রাতেই শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীকে ছেড়ে দেয় পুলিশ। এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

আজ বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি উপলক্ষে শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা সিলেটে পৌঁছেছেন। মঙ্গলবার সিলেট পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিমউদ্দিন আলম।

বুধবার ভোরে সিলেট পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, খন্দকার আবদুল মোকতাদিরসহ বেশ কয়েকজন নেতা।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com