1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ভূয়া !

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৯৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে সম্প্রতি এমন খবর গণ্যমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোভেট সাঈদ আহমেদ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানিয়েছিলেন।

তবে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের খবরটি ভুয়া বলে দাবি করেছে সিলেট বিভাগীয় ছাত্রদলের নেতারা। শনিবার গণ্যমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবির কথা জানান।

বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (সিলেট বিভাগ) সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন।

সিম্প্রতি প্রকাশিত বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহব্বান জানিয়েছেন ছাত্রদলের নেতারা বলেন, ‘সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মেয়াদ শেষ হচ্ছে আজ। তাই মেয়াদ উর্ত্তীণ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ভূল বুঝাবুঝির কোন সুযোগ নেই।’

বিবৃতিতে তারা আরো বলেন, ‘যদি এই কমিটির ভিত্তি থাকতো তা হলে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করতেন।’

কমিটি নিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে সিলেট বিভাগীয় ছাত্রদলের নেতারা বলেন, ‘অচিরেই নতুন আঙ্গিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলকে ঢেলে সাজানো হবে। দলের ত্যাগী পরীক্ষিত, মেধাবীদের পরামর্শক্রমে সিলেট ছাত্রদলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সর্বশক্তি নিয়োগ করবো।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের ৮ সদস্যের এবং মহানগর ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর কমিটির নির্ধারিত মেয়াদ দুই বছর পেরিয়ে যাওয়ার মাত্র ৯ দিন আগে গত ৮ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ হলো কমিটি করা হয়েছে বলে জানিয়েছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ।

তিনি জানিয়েছিলেন, সিলেট জেলা ছাত্রদলের ৩৯১ সদস্য বিশিষ্ট এবং মহানগর ছাত্রদলের ৩৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com