1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেট-ঢাকা মহাসড়কে বাস উল্টে খাদে, নিহত ৪

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে খাদে পরে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আহতদের উদ্ধার করতে কাজ করছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে সহযোগীতা করছেন স্থানীয়রাও।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে, তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।
তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রিবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৪ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

আহতদেও মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজন বলেও জানান ওসি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com