1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান আকমল হোসেন

  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। সম্প্রতি সিলেটের বিভাগীয় কমিশনার দপ্তরে সিলেট বিভাগের চার জেলা শ্রেষ্ট চেয়ারম্যানদের কার্যক্রম মূল্যায়ন করে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনকে সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত করা হয়। গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলা শিক্ষার মানন্নোয়ন বিষয়ক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এসময় সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আকমল হোসেনকে অভিনন্দন জানানো হয়। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,প্রাথমিক শিক্ষান অগ্রগতি ও মানন্নোয়নে বিশেষ অবদানের জন্য জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন দ্বিতীয় বারেরমতো জেলার শ্র্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সিলেট বিভাগে গিয়ে এবার বিভাগের শ্রেষ্টত্ব অর্জন করেছেন। তিনি বলেন,আমরা আশাবাদি জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হবেন। এ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার জগন্নাথপুরবাসী। এজন্য তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,শুধু মাত্র শ্রেষ্টত্ব অর্জন নয় আমি জগন্নাথপুর উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগীতা কামনা করেন। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ায় এখন তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ার লড়াইয়ে রয়েছেন। এদিকে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com