1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে হামলা মামলায় ৯৫ আসামির কারাগারে প্রেরণ

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৯৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলায় ৯৫ জন আসামির জামিন না মঞ্জুুর করে জেল কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১ টায় আসামীরা আদালতে হাজির হলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম আসামীদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম বলেন, ২০২১ সালের ১৭ মার্চ সকালে হেফাজত নেতা মামুনুল হক নিয়ে ফেইসবুকে কূটোক্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে নোয়াগাও গ্রামের হিন্দু পল্লীতে হামলা লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে শাল্লা থানায় ক্ষতিগ্রস্তরা বাদী বেশকয়েকটি মামলা দায়ের করেন। পরে এসব মামলা একত্র করে আদালতে পুলিশ অভিযোগ পত্র দাখিল করে। অভিযোগ পত্র দাখিলের পর আসামীরা আজ আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আসামী পক্ষের আইনজীবী মনির আহমদ বলেন, বিজ্ঞ আদালত অভিযোগ পত্র ভালো ভাবে পর্যালোচনা না করে এতো এতো আসামীর জামিন না মঞ্জুর করেন। আদালতের এই আদেশের বিরোদ্ধে আমরা উচ্চ আদালতে আইনী প্রতিকার চাইবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com