1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ভূয়া পুলিশসহ ২ যুবক আটক

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্তের গামারীতলা এলাকা থেকে একজন ভূয়া পুলিশসহ মোট ২ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

পুলিশের পোষাক পড়া আটককৃত ব্যক্তির নাম মো. বাকির হোসেন। তিনি তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আবু চাঁনের ছেলে। এছাড়াও আরেকজন মোটরসাইকেল চালক একই উপজেলার গোটিলা গ্রামের বাসিন্দা আব্দুল মো. আ. মালেকের ছেলে তাবারত হোসেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে তাবারত হোসেন মোটর সাইকেল চালিয়ে পুলিশের পোষাক পড়ে মো. বাকির হোসেনের মোটর সাইকেল করে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলো। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন।  পরে জানা যায়, সে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পড়ে ঘুরাঘুরি করছিলো।

এবিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com