1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ৬/ রহস্য খুঁজছে পুলিশ

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশার শীমের খালের অগ্নিকাণ্ডের ঘটনা মঙ্গলবার সকালে নিছক দুর্ঘটনা মনে হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এবং দুপুরে পুলিশ এসে নানা আলামত উদ্ধারের পর এ নিয়ে নানা রহস্য দেখছেন এলাকাবাসী।
দরজা – জানালা ঠিক থাকা অবস্থায় ভেতর থেকে তালা মেরে ঘুমানোর কি প্রয়োজন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশসহ স্থানীয়রা। রহস্যময় অগ্নিকা-ের প্রকৃত ঘটনা বের করতে পুলিশের দুইটি বিশেষ দল সিআইডি’র ক্রাইম সিন টিম এবং পিবিআইকেও কাজে লাগানো হয়েছে। তারা এসে ঘটনাস্থলে কাজ করছেন।
ঘটনাস্থল থেকে ফিরে স্থানীয় গণমাধ্যমকর্মী মহিউদ্দিন আরিফ তার ফেসবুক আইডিতে লিখেন, ‘মানুষ কতটা কষ্টে থাকলে ঘরের দরজা ভেতরের দিকে তালা দিয়ে স্বামী-স্ত্রীসহ চার শিশু সন্তানকে নিয়ে মৃত্যুবরণ করেন।’
জানতে চাইলে এই গণমাধ্যমকর্মী বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের সুরক্ষিত একটি স্টিলের দরজায় ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতে কেন যাবে। তালা দেওয়া থাকায় আগুন লাগার পর ভেতর থেকে কেউ বের হতে পারেন নি। আশপাশের মানুষের সাথে কথা বলে জেনেছি, এভাবে তালা মেরে এর আগে কেউ এই পল্লীতে ঘুমাতে কেউ দেখেন নি। অভাব অনটনের কারণে এমারুল ও তার স্ত্রী’র মধ্যে কলহ লেগে থাকতো বলেও জেনেছেন তারা।
ধর্মপাশার সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ বললেন, ‘অগ্নিদগ্ধ হয়ে ছয় জনের মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। যেহেতু প্রত্যক্ষদর্শী কেউ নেই, তাই পারিপার্শ্বিক স্বাক্ষ্য প্রমানেই রহস্য উদঘাটন করতে হবে আমাদের। পারিপার্শ্বিক স্বাক্ষ্য প্রমাণ আমরা নিচ্ছি। ফরেনসিক আলামত নেয়ার জন্য সিলেট থেকে স্পেশাল দুটি টিমকে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার মতো কিছু পাওয়া যায় নি। পেছনের রান্নাঘরও অক্ষত আছে। ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। আমি নিজে এসে দরজার ভেতর দিকে থাকা তালা উদ্ধার করেছি। হয়তো ঘরের ভেতরেও কিছু একটা ঘটতে পারে। তদন্ত করে ঘটনা বের করার চেষ্টা হচ্ছে।’

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com