1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৯৬১ জনে

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৯৫৯ জনে। গত শনিবার নতুন করে ৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২২ জন।
জেলা প্রশাসনের তথ্যমতে, শনিবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। তাদের মধ্যে ছাড়পত্র দেওয়া হয় ৫ হাজার ৯৭৩ জনকে। বর্তমানে আছেন ৪৭ জন। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ৯২৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার নতুন করে আইসোলেশনে গেছেন ১৭ জন। মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৩৪ জন। করোনা সন্দেহে এ পর্যন্ত ৮ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯শত ৬৮ জনের। তাদের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ৯২৭ জনের শরীরে।
সুনামগঞ্জ জেলায় প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এরপরই আতঙ্ক সৃষ্টি হয়। করোনা আক্রান্ত শনাক্তে সবার উপরে রয়েছে ছাতক উপজেলা। আক্রান্ত হয়েছেন ২৪৩ জন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার ২৩৫ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৮১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৬৭ জন, শাল্লা উপজেলা থেকে ৩৬ জন, জগন্নাথপুর উপজেলার ৮২ জন, দিরাই উপজেলা থেকে ৩২ জন, ছাতক উপজেলার ১৯ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৬৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ৩৩ জন, তাহিরপুর উপজেলা থেকে ৩৫ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৯ জন।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবচেয়ে বেশী ৭৮ জন সুস্থ হয়েছেন ছাতক উপজেলায়। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার ৫৬ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৩৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ১৬ জন, শাল্লা উপজেলা থেকে ১১ জন, জগন্নাথপুর উপজেলার ৩১ জন, দিরাই উপজেলা থেকে ৯ জন, ছাতক উপজেলার ১৯ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ২৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ২২ জন, তাহিরপুর উপজেলা থেকে ১৬ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com