1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

সুনামগঞ্জে আদালতে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার দুই ছাত্রদল নেতা

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে আদালতের নাজিরের কাছে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই ছাত্রদল নেতা। তাদের সঙ্গে এক আইনজীবীর সহকারীকেও গ্রেফতার করা হয়।

তারা হলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ ও আইনজীবীর সহকারী কবির হোসেন।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালত থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন গ্রেফতাররা। পরে ওই সময় আদালতের ভেতরে থাকা আরেক সহকর্মী চাঁদাবাজির বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলকে জানান।

তিনি তাৎক্ষণিক সেখানে এসে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানান। পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নামে কেউ চাঁদা দাবি করলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে ধরিয়ে দেবেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, জেলা দায়রা জজের কার্যালয়ের নাজিরের কাছে দুই লাখ টাকা দাবি করেন দুই ছাত্রদল নেতাসহ এক আইনজীবীর সহকারী। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাদের আটকে রাখেন। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে।

সুত্র জাগো নিউজ

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com