1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ড/ একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্র‍য়কেন্দ্রে আগুন লেগেছে। এতে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

কীভাবে এমন কিছু ঘটেছে তা জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ওসি এনামুল হক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), চার শিশু সন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।

লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমোতে যান। রাত সাড়ে ১২টায় ধোয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে আগুনে ভস্মিভূত হয় ঘরটি। এ সময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয়জন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন ছড়ায়নি।

সুত্র কালবেলা. কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com