1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জে ওসিকে সঙ্গে নিয়ে এমপির মনোনয়নপত্র জমা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৩২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে থানার ওসিকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে এমপির মনোনয়নপত্র জমা দেয়ার ঘটনায় চলছে সিলেটজুড়ে আলোচনা সমালোচনা। বুধবার সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম তার সঙ্গে ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার এ ছবি দলীয় নেতা-কর্মীরা তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন যেখানে বলছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। এমপিরা  নির্বাচনী প্রচারণায় কোন সরকারি সুযোগ সুবিধা নেবেন না।

সেখানে একজন এমপির মনোনয়নপত্র জমা দেয়ার সময় থানার ওসিকে সঙ্গে রাখা নির্বাচণ আচরণ বিধির মধ্যে পড়ে কি? এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপির প্রার্থী নজির হোসেন বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি। এটি নিন্দনীয়। এতে প্রমাণিত হয়েছে, আমরা যা বলে আসছিলাম তাই ঠিক। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন প্রকাশ্যে সরকারি দলের লোকজনকে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন যা বলছে তা মিথ্যে প্রমাণীত হয়েছে। তিনি বলেন, এখনও সময় আছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার। নির্বাচন কমিশন ইচ্ছে করলেই তা সম্ভব। নজির হোসেন বলেন, নির্বাচনী ইতিহাসে একজন প্রার্থীর সঙ্গে ওসি গিয়ে মনোনয়ন জমা দেয়ার ঘটনা এই প্রথম। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

সৌজন্যে মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com