1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জে কিশোরী অপহরণ: দুইজনের ১৪ বছরের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জোর করে বিয়ে করার উদ্দেশ্যে কিশোরীকে অপহরণ করার মামলায় গতকাল মঙ্গলবার ২ যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জাকির হোসেন। রায়ে অপর দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়। দ-প্রাপ্তদের একইসাথে ২০ হাজার টাকা করে অর্থদ- করা হয়েছে।
দ-প্রাপ্তরা হলেন, ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আপন মিয়া (২৮) ও একই গ্রামের বাদুর আলী’র ছেলে মাসুদ মিয়া (৪০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন একই গ্রামের বাসিন্দা অন্য দুই আসামী আ. সাত্তারের ছেলে উজ্জ্বল মিয়া (৪০) ও লেদন মিয়ার ছেলে মুসলিম মিয়া (৫০)।
জানা যায়, ২০১৬ সালের ১৬ মার্চ ধর্মপাশার চকিয়াচাপুর গ্রামের আপন মিয়া তার সহযোগিদের নিয়ে একই গ্রামের
১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে বিয়ে করতে অপহরণ করে। ঘটনার ১১ দিন পর ২৭ মার্চ ওই কিশোরী নিজে বাদী হয়ে আপন মিয়াসহ ৪ জনকে আসামী করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করে। পুলিশ আপন মিয়া ও মাসুদ মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার দুইজনকে ১৪ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে বেকসুর খালাস পান অন্য দুই আসামী।
মামলার রায় প্রদানকালে আসামী আপন মিয়া আদালতে উপস্থিত ছিল। দ-প্রাপ্ত মাসুদ মিয়াসহ বেকসুর খালাস পাওয়া দুই আসামী জামিনে রয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- পিপি (নারী শিশু) অ্যাড. নান্টু রায় ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বোরহান উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com