1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ছাগলকাণ্ডে প্রাণ গেল এক নারীর

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দুইপক্ষের দন্দ্বের জের ধরে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার মধ্যরাতে জেলার দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শামছুন্নাহারের তিন বোন এবং বোনের জামাই আহত হয়েছেন। এদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানায়, সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুইপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা এবং বোনের জামাই রাজিব মিয়া আহত হন। আহতদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বললেন, একটি কদম গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে মারামারিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ওখানে গেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর বোনেরা এক বোনের জামাই আহত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com