1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে ড্রেজার মেশিনসহ আটক ৫

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ২২৪ Time View
সুনামগঞ্জ সদর উপজেলার সদর উপজেলার ব্রাহ্মণগাঁওচর গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত ড্রেজারসহ ৫ জনকে আটক করেছেন। এসময় এক লক্ষ টাকা জরিমানাও করা হয়। উদ্ধারকৃত ড্রেজার সুনামগঞ্জ সদর থানার হেফাজতে রয়েছে।

আটককৃতরা হলেন মো. রায়হান (২২), রেনু মিয়া (৪৫), অপু (১৯), তুষার (১৯) ও শরীফ (১৮)। বুধবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার। এসময় সদর উপজেলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, সার্ভেয়ার আতিকুর রহমান, সুনামগঞ্জ সদর থানার এস আই বাবুল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com