1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রকাশ হতে যাচ্ছে ‘বর্ণরেখা’র ৭ম সংখ্যা লেখা আহ্বান    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি

সুনামগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিস্তারিত সময়সূচি ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৬ জুলাই জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ ও (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। অর্থাৎ, আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে যারা ডাটা বেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে বিশেষভাবে জানানো হয়েছে যে, ভোটারযোগ্য যে সকল নাগরিক এখনও ভোটার হননি, তারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

ঘোষিত সরকারি সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে। এই খসড়া তালিকার ওপর কোনো প্রকার দাবি, আপত্তি কিংবা সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

পরবর্তীতে সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক এই দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট। সকল প্রক্রিয়া ও আইনি বাধ্যবাধকতা সম্পন্ন করে আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এই জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে নতুন যোগ্য ভোটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com