1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড 

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫ Time View
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৪ জুলাই)  বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার ইকড়ছই স্লুইসগেট এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ওই যুবক হলেন, জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার আব্দুল তাহিদের ছেলে আব্দুল জিহাদ (২১)। অভিযানে ওই মাদকসেবীর নিকট থেকে ২ টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। এসময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাকিলসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, সমাজকে মাদক মুক্ত রাখতে আমাদের এ বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তকে শনিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com