1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জে মিথ্যা মামলায় করায়, মামলাবাজ মহিলার এক বছরের সশ্রম কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ২৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জে মিথ্যা মামলায় করায়, মামলাবাজ মহিলার এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ মার্চ দোয়ারাবাজার উপজেলার গোপীনগর গ্রামের বিল্লাল আহম্মদের স্ত্রী মোছা. হামিদা বেগম একই গ্রামের মো. ছালেক মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলাটির প্রতিবেদন দেয়ার পর আদালত সেই মামলাটি খারিজ করে দেন। পরে হয়রানির শিকার ছালেক মিয়া বাদী হয়ে মোছা. হামিদা বেগমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। মিথ্যা মামলা দায়ের করার অপরাধে আসামী মোছা. হামিদা বেগমকে এক বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় হামিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নাজমুল হুমা হিমেল।আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ মার্চ দোয়ারাবাজার উপজেলার গোপীনগর গ্রামের বিল্লাল আহম্মদের স্ত্রী মোছা. হামিদা বেগম একই গ্রামের মো. ছালেক মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলাটির প্রতিবেদন দেয়ার পর আদালত সেই মামলাটি খারিজ করে দেন। পরে হয়রানির শিকার ছালেক মিয়া বাদী হয়ে মোছা. হামিদা বেগমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। মিথ্যা মামলা দায়ের করার অপরাধে আসামী মোছা. হামিদা বেগমকে এক বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় হামিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নাজমুল হুমা হিমেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com