1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জে লেগুনা-পিকআপ সংঘর্ষে আহত ১২

  • Update Time : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সিলেট সড়কের সদর উপজেলার জানিগাও নামক স্থানে যাত্রীবাহী লেগুনা ও সিলিন্ডার গ্যাস বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুুপুর দেড়টায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে দিরাই’র উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা ও বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাস বোঝাই পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনাটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। লেগুনায় থাকা চালকসহ ১০ জন ও পিক আপ ভ্যানে থাকা দুই জনসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। গুরুতর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com