1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত মৃতদেহ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৃত নিবারন চন্দ্র পালের মেয়ে সমাপ্তি পাল সোনালী (৩২)।

তিনি একই উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে পুলিশ শিক্ষিকার মৃতদেহটি উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবত এই বাসায় একা ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী তপু পাল জানান, সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষক তাকে ফোন দিলে তিনি সোনালী পালের বাসায় এসে দেখেন দরজা একটা টেবিল দিয়ে আটকানো, ভিতরে সোনালীর মৃতদেহ ঝুঁলছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, মৃতদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বাকি তথ্য জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com