1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ—সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। বুধবার দুপুর পেঁৗনে একটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর বাহাদরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী শহরের বাঁধন পাড়ার স্নেহা চক্রবত্তর্ী (১৮), তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। এছাড়া শফিকুল ইসলাম (৫০) নামের আরও একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন, তিনি শহরের আলীপাড়ার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস (নম্বর সিলেট ব—১১—০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ বাধে। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন। আহত সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ঐশী রানী পাল (১৮) শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। অন্য আহত সিএনজির চালক রশিদ আহমেদ, তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।

 

বাসের যাত্রী ছোটন সুত্র দাস জানালেন, আমি বাসের পেছনের সিটে ছিলাম। বাহাদরপুর এলাকার সামনে আসার পর হঠাৎ খেয়াল করলাম গাড়ি হেঁাছট খেয়েছে। পরে দেখি সড়কের একেবারে কিনারে (একপাশে) চলে গেছে গাড়ি। চালক ব্যাকঘিয়ারে গাড়ি সড়কে তুলে— দ্রুত চালানো শুরু করে।  আমরা যাত্রীরা চালকের কাছে জানতে চাই ‘কী হয়েছিল, এভাবে চালাচ্ছেন কেন, সে কিছু বলেনি।’ দিরাই সড়কমোড় পাড় হয়ে একটি গ্রামের সামনে বাস থামিয়ে চালক ও হেল্পার পালিয়ে যায়। এসময় যাত্রীরা যে যার মত করে গন্তব্যে ফিরেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com