স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমানের বাবা মুহাম্মদ আমজাদ আলী (৭৫) বুধবার দিবাগত রাত ১ টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ আসর মুহাম্মদপুর ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে মুহাম্মদপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।