1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৬৮ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রী সামিয়া বেগমকে হত্যার ঘটনায় স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক বেগম মোসাম্মৎ জাকিয়া পারভীন এই রায় দেন। আসামী জামাল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচর গ্রামের বাসিন্দা মো. ছুবান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. মো. খায়রুল কবির রুমেন।
মামলার এজহারের বিবরণ থেকে জানা যায়, আসামী জালাল উদ্দিন ২০২০ সালের আক্টোবর মাসের ৩১ তারিখ রাতে স্ত্রী সামিয়া বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আশেপাশের লোকজন সামিয়া বেগমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত্য ঘোষণা করেন।
ঘটনার পরে সামিয়া বেগমের নানা মো. আব্দুল গফুর জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. মো. খায়রুল কবির রুমেন বললেন, স্ত্রী সামিয়া বেগমকে হত্যার অভিযোগে আদালত জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com