1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সুনামগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ পৌর শহরে দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে রিপা বেগম (২৬) নামে এক নারী খুন হয়েছেন।
আজ রোববার (৬ মার্চ) সকালে শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হামিদ মিল্টনকে দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে আটক করেছে র‍্যাব-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা হয়ে থাকতে পারে, র‍্যাব তার স্বামীকে আটক করেছে, বিস্তারিত পরে বলতে পারবো।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় ওই মহিলার স্বামী সিএনজি চালক আব্দুল হামিদ মিল্টনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ সিপিসি -৩ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com