1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জে হাওরবাসীর সুবিধার্থে সামাজিক সংস্থার নৌ-অ্যাম্বুলেন্স প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৩২ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের সুবিধার্থে নৌ অ্যাম্বুলেন্স দিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা আল-ইমদাদ ফাউন্ডেশন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সুরমা নদীর রিভারভিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশের কাছে নৌ ‍অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

আল-ইমদাদ ফাউন্ডেশন ও সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

আল-ইমদাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বাপ্পীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আল-ইমদাদ ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম মহিব।

পরে পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। নৌ অ্যাম্বুলেন্সটি জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকবে। এটি পরিচালনা করবে যৌথভাবে জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com