1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ ও সিলেটে ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষনা করলেন শেখ হাসিনা

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম :: সিলেট ও সুনামগঞ্জের ৩ ইউনিয়নসহ দেশের ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনীত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবনে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউপিতে আব্দুস সাত্তার, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউপিতে জামিল আহমেদ জুয়েল, উত্তর ইউপিতে এম নবী হোসেন আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন।

আগামী ১৬ এপ্রিল ১৭৩টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে ৭১টি ইউনিয়নে পুরো পরিষদ নির্বাচন হবে। এবং বাকিগুলোর কিছুটিতে আগের নির্বাচনে গোলযোগের কারণে স্থগিত কেন্দ্রে ভোট নেয়া হবে।

সরকারের চলতি মেয়াদে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ভোট হচ্ছে দলীয় প্রতীকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com