1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী পাটলী ইউ.পি চেয়ারম্যান সিরাজুল হক

  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৫ Time View

স্টাফ রিপোর্টার ;; সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। সুনামগঞ্জ  জেলা প্রশাসক  দপ্তরের বরাদ দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষার অবদানের জন্য প্রথমে তিনি উপজেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী মনোনীত হন। গতকাল তাকে জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী মনোনীত করা হয়।

উল্লেখ্য সিরাজুল হক দীর্ঘ দিন ধরে শিক্ষা ও সমাজসেবা মুলক কাজে সক্রিয় অবদান রেখে যাচ্ছেন। টানা দ্বিতীয় মেয়াদে তিনি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি শিক্ষার উন্নয়নে মিড ডে মিলসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার শিক্ষার অগ্রগতিতে বিশেষ অবদান রাখছেন। তাঁর নেতৃত্ব পাটলী ইউনিয়নে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যাগ নেয়া হয়েছে। তাকে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মনোনীত  করায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম উপদেষ্টা প্রেসক্লাব সভাপতি শংকর রায়,জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব,বার্তা সম্পাদক আলী আহমদসহ বিভিন্ন মহলের পক্ষথেকে অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com