1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন/ সভাপতি তৈয়বুর রহমান, সম্পাদক আব্দুল হক

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. তৈয়বুর রহমান বাবুল। তিনি পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল হক, তিনি ১২৭ ভোট পেয়েছেন।
সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪০৬ জন ভোটারের মধ্যে ভোটারধিকার প্রয়োগ করেছেন ৩৫৪ জন। ৫ পদে মোট ২৭ জন প্রতিদ্বন্ধীতা করেছেন।
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নুরুল আলম। তিনি পেয়েছেন ২১৬ ভোট।
সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। তিনি পেয়েছেন ১৪৭ ভোট।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট খোরশেদ আহমদ। তিনি পেয়েছেন ২০১ ভোট।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নানু মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট নেছার আহমদ, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাদিকুর রহমান।

সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জয়নাল আবেদিন তালুকদার, অ্যাডভোকেট মো. বশির উদ্দিন, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, অ্যাডভোকেট মো. আফিজ মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ শাহীনুর মিয়া।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com