জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে সুনামগঞ্জের দুই লক্ষাধিক সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ১ লাখ ৬০ হাজার মাস্ক, ১০ হাজার সাবান, ১০ হাজার স্যানিটাইজার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের সচিব সৈয়দা শামসাদ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যানদের হাতে সুরক্ষা সামগ্রী প্রদান করে বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এসময় তিনি সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘করোনা মহামারীর কারণে উন্নত দেশ ব্রিটেন-আমেরিকার মতো দেশে লাখ-লাখ মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষণতার কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি আরও বলেন,‘এখনো অনেক দেশ করোনার টিকা সংগ্রহ করতে পারেনি কিন্ত আমাদের প্রধানমন্ত্রী করোনা আবিস্কারের পরপরই দেশে করোনার টিকা নিয়ে জনণকে টিকার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। বিএনপি-জামায়াত করোনা নিয়ে রাজনীতি করতে ব্যার্থ হয়েছে। সাধারণ মানুষ আগ্রহের সাথে করোনা টিকা গ্রহণ করছেন।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য হোসেন আলী, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহমেদ নূর, আহসান জামিল আনাছ, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, সামিনা চৌধুরী মনি প্রমুখ।
পরে সন্ধ্যায় জেলা পরিষদ প্রাঙ্গণ ও শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সচিব জেলা পরিষদের সচিব সৈয়দা শামসাদ বেগম।
Leave a Reply