1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে কল্লোল ও শামীমের পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৫২০ Time View

স্টাফ রিপোর্টার::

কার্যক্রমে স্বচ্ছতা না থাকাসহ নানাবিধ কারণে সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট আইনজীবী কল্লোল তালুকদার চপল ও সাংবাদিক শামস শামীম। ২৩ অক্টোবর, সোমবার দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন কমিটির দুই সদস্য।

আবেদনপত্রে তারা উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে সদস্য মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমির একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নিন্ত্রিত হওয়া, স্বাধীনভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়াসহ নানাবিধ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগ সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম ও পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মো. লিয়াকত আলী পদত্যাগপত্রের প্রাপ্তি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com