1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য আটক

  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ২৪৪ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে অস্ত্র ও যোগাযোগের ওয়ারলেসসহ আটক করা হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্তের ১২১৬ নম্বর সীমানা পিলারের নিকট থেকে চন্দ্র প্রকাশ (৩২) নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়।
তিনি ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। তাকে ফিরিয়ে নিতে সুনামগঞ্জ ২৮ বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের অনুরোধ জানিয়েছে বিএসএফ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণতলা সীমান্তের আন্তর্জাতিক ১২১৬ নম্বর সীমানা পিলার অতিক্রম করে আজ শুক্রবার দুপুরে বিএসএফ সদস্য চন্দ্র প্রকাশ অস্ত্র ও ওয়ারলেসসহ বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা তাকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে নারায়ণতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, বিএসএফ সদস্য বিজিবির হাতে আটকের খবর পেয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছে ১১ বিএসএফ। তারা নিজেদের সদস্যকে ফিরিয়ে নিতে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন বলেন, “দুপুরে বিএসএফ সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। স্থানীয়দের সহায়তায় আমরা তাকে অস্ত্রসহ আটক করেছি। এ বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। “

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com