1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হাতে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত যুবক ওই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ হৃদয় মিয়া আটক করা হয়েছে। হৃদয় মিয়া চোরাচালান চক্রে জড়িত। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com