1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধ ভাবে আনা বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। রবিবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার বালিউড়া বাজার ও জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১২ হাজার কেজি কমলা,  ৪ হাজার ২শ কেজি চিনি ও ৩টি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। এসময় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রহিম, মফিজ মড়ল, বেল্লাল হোসেন নামের তিনজনকে আটক করা হয়।

দোয়ারাবাজার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সোয়েব বিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক করা হয়। আটককৃত পণ্য সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com