1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির তালহা আলমসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

স্টাফ রিপোর্টার::

ত্রয়োদশ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
যাদের মনোনয়ন বাতিল হলো তাঁরা হলেন, আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির দলীয় প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান তুষার ও হোসাইন আহমেদ।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাইকালে এবি পার্টির সৈয়দ তালহা আলমে আয়কর রির্টান সংক্রান্ত ক্রুটির কারণে বাতিল করা হয়। এছাড়া স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে অপর তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে প্রার্থীরা আপিল করবেন বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে নিদিষ্ট সময়ের মধ্যে তাদের আপিলের সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র তাদের করেন। এরমধ্যে বাছাইকালে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com