1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫

সুনামগঞ্জ-৩ আসনে শেষ হাসি হাসবেন কে ?

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

বিশেষ প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয়েছে। ভোট কেন্দ্র গুলো প্রস্তুত।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এক টানা বিকেল সাড়ে ৪ টায় পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচারণা শেষ করে কেন্দ্র ভিত্তিক এজেন্ট নিয়োগ প্রক্রিয়ার কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকেও শেষ মুহুর্তের প্রস্তুতি হিসেবে প্রিসাইটিং কর্মকর্তাদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এআসনে এবার সাতজন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন তারমধ্যে একজন প্রার্থী সাংবাদিক সন্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যালেটে সাত প্রতীক থাকলেও মুলত ভোটযুদ্ধে ছয়জন রয়েছে। তাদের মধ্যে শেষ লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের মধ্যে মুল লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে । ১০ দলীয় জোটের দুই প্রার্থী দলবদলসহ নানা সংকটে পড়ে মুল লড়াই থেকে ছিটকে পড়ছেন বলে মনে করছেন সচেতন ভোটাররা। এরপরও লড়াইয়ে আসতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও জগন্নাথপুর- শান্তিগঞ্জ উপজেলার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। এ উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১০হাজার ৬২৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮হাজার ২৮৩ জন। অপরদিকে আটটি ইউনিয়ন নিয়ে শান্তিগঞ্জ উপজেলা গঠিত। সেখানে পুরুষ ভোটার ৭৮ হাজার ৬১৪ জন ও মহিলা ভোটার ৭৫ হাজার ৪৮৪ জন। এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সাল থেকে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ এর জাতীয় নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। শুধুমাত্র ২০০৫ সালে আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর শুন্য ঘোষিত উপ নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে তৎকালীন জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা শাহীনুর পাশা চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেড় বছর দায়িত্ব পালন করেন। এর আগে ১৮৭৯ সালে বিএনপি প্রার্থী হিসেবে শামসুল আবেদীন ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে গুলজার আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া এ আসনে জাতীয় পার্টির ক্ষমতাকালীন সময়ে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ও তাঁর ভাই ফারুক রশীদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের দলীয় প্রার্থী এবার এ আসনে না থাকায় ভোটের সমীকরণ বদলে গেছে। দলগুলোর ভোট টানার ওপর জয় পরাজয় অনেকটা নির্ভর করছে। সার্বিক জনমত পর্যালোচনায় মুল লড়াইয়ে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী (বহিস্কার) ব্যারিষ্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের মধ্যে দেখা যাচ্ছে। কারণ ১০ দলীয় জোটের একক কোন প্রার্থী না থাকায় এবার ১০ দলীয় জোট ভোটের সমীকরণ থেকে পিছিয়ে পড়েছে। এ জোটে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রিকশা প্রতীকে লড়ছেন। অপরদিকে আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল পাখি প্রতীকে লড়ছেন। তাঁরা দুইজনই মুল লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু এ জোটের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামি নির্বাচন থেকে সরে গিয়ে কাউকে সমর্থন না জানিয়ে ভোট থেকে দূরে রয়েছে। ফলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মুল লড়াইয়ে আসার সম্ভাবনা থাকা স্বত্বেও মাঠ পর্যায়ে এখন এ অবস্থা নেই। কারণ হিসেবে সচেতন মহল মনে করেন শাহীনুর পাশা চৌধুরী জমিয়ত উলামায়ে ইসলাম থেকে দল বদল করে গত নির্বাচনে তৃনমুল বিএনপির প্রার্থী হয়েছিলেন এবার তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়ে ১০ দলীয় জোটের একক প্রার্থী হতে চেয়ে পারেননি। এক দিকে দল বদলে ইমেজ সংকট ও একক প্রার্থী না হতে পারায় তাঁর সমর্থকরা হতাশ।একই দশা জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক থেকে দল বদল করে আমার বাংলাদেশ এবি পার্টিতে গিয়ে ১০ দলীয় জোটের একক প্রার্থী হতে চেয়েছিলেন সৈয়দ তালহা আলম। তিনিও একক প্রার্থী হতে পারেননি। নির্বাচনী প্রচারণায় সাড়া জাগালেও জোটের একক প্রার্থী না হতে পারা এবং নতুন যোগদানকারী দল আমার বাংলাদেশের এ আসনে সাংগঠনিক অসিত্ব না থাকায় সুবিধা করতে পারছেন না। তবে দুই জনই মুল লড়াইয়ে আসতে চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচনে না থাকা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলামির ভোট টানতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রতিযোগিতায় বিএনপি মনোনীত প্রার্থী কৌশলে অনেকরা এগিয়ে গেছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ,সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ সমর্থন, শক্তিশালী সাংগঠনিক অবস্থা,জাতীয় পার্টি ও আল ইসলাহ আনুষ্ঠানিক সমর্থন এবং বিপুল সংখ্যক প্রবাসীদের অংশ গ্রহণে ধানের শীষের প্রার্থী কয়ছর আহমেদের পাল্লা অনেক ভারি করে দিচ্ছে এমন আভাস মিলছে নির্বাচনী বাতাসে। এছাড়াও বিএনপির সঙ্গে এবার জোটে রয়েছে জমিয়ত উলামায়ে ইসলাম। এ আসনে তাদেরও উল্লেখযোগ্য সংখ্যক ভোট রয়েছে। অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী শান্তিগঞ্জে আঞ্চলিকতা তৈরি করে বিএনপি প্রার্থী কে টপকাতে চেষ্টা করছেন। এ চেষ্টায় জগন্নাথপুর বিএনপির একটি অংশ রয়েছে। সাবেক উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে বিএনপির বহিস্কৃত একটি বলয় প্রচারণা চালিয়ে তালা প্রতীককে আলোচনায় নিয়ে এসেছেন।

আঞ্চলিকতার ভিত্তি অটুট রাখতে পারলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে বলে ভোটাররা মনে করছেন। সর্বশেষ প্রচারণায় বিএনপি প্রার্থীর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার নির্বাচনী শেষ জনসভায় জনস্রোত কয়ছর এম আহমেদ কে ধানের শীষ প্রতীকে ভোটের লড়াইয়ে এগিয়ে রাখছে বলে মনে করছেন ভোটাররা। তারপরও শেষ চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে। অপরদিকে ১০ দলীয় জোটের দুই প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী ও সৈয়দ তালহা আলম মুল লড়াইয়ে ফিরতে চেষ্টা করছেন। নির্বাচনে সাত প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমেদ দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ ফুটবল প্রতীক ও অ্যাডভোকেট মাহফুজুল খালেদ তুষার টেবিল ঘড়ি প্রতীকে মাঠে থাকলেও ভোটের মাঠে পিছিয়ে আছেন। এখন অপেক্ষার পালা বিএনপির প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষের বিজয় না বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের তালা প্রতীকের শেষ হাসি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com