1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সৌদি আরব কি আর্জেন্টিনার সহজ প্রতিপক্ষ?

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৪ Time View

স্পোর্টস ডেস্ক::
শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। সৌদি আরব তাদের সামনে পুঁচকে। অষ্টাদশবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে বিশ্ব সেরার মঞ্চে সৌদি আরব এবার নিয়ে ষষ্ঠবার।

দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ এবারই প্রথমবার। স্বভাবতই এই লড়াইয়ে ফেবারিট আর্জেন্টিনা।
শক্তি কিংবা সাম্প্রতিক ফর্ম, কোনো দিক দিয়েই আর্জেন্টিনার ধারেকাছে নেই সৌদি আরব। আর্জেন্টিনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৭৮ এবং ১৯৮৬)। অন্যদিকে সৌদির সেরা সাফল্য একবার শেষ ষোলোতে খেলা (১৯৯৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে)।

সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা রয়েছে রীতিমত উড়ন্ত ফর্মে। সবশেষ ৩৬ ম্যাচে হার দেখেননি লিওনেল মেসিরা। অন্যদিকে সৌদি নিজেদের শেষ ৫ ম্যাচে দুটি জিতেছে, দুটি ড্র আর হেরেছে একটিতে।
সর্বশেষ ম্যাচে গত ১৬ নভেম্বর ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে সৌদি আরব। অন্যদিকে আর্জেন্টিনা একই তারিখে ৫-০ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছিল। আর্জেন্টাইনরা তাই সবদিক বিবেচনায়ই এগিয়ে।

তবে সৌদি আরব অপেক্ষাকৃত দুর্বল হলেও একদম সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য, এমনটা বলে দেয়ার উপায় নেই।
ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। আলবিসেলেস্তেদের সাফল্য কিন্তু শতভাগ নয়। দুটিতে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচ হয়েছে ড্র। ২০১২ সালে সবশেষ দেখায় প্রীতি ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।

তাই এশিয়ার সৌদি আরব আরও একবার লাতিন আমেরিকানদের পরীক্ষায় ফেলবে না, সেটা আগেভাগে বলে দেওয়া কঠিনই!

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com