1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

স্ত্রীর ‘পরকীয়া’ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে চিকিৎসকের ‘আত্মহত্যা’

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ১৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রামের এক চিকিৎসক ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তফা মোরশেদ আকাশ নামে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন তালুকদার বলেন, আজ সকালে মোস্তফা মোরশেদ আকাশকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, শরীরে ইনজেকশনের মাধ্যমে অতিরিক্তি ইনসুলিন পুশ করে মোস্তফা আত্মহত্যা করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই।

মোস্তফার স্বজনদের বরাত দিয়ে আলাউদ্দীন তালুকদার আরও বলেন, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বুধবার রাতে স্ট্যাটাস দেন মোস্তফা। এরপর আজ সকালে নিজ ঘরে তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী আমেরিকা প্রবাসী।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com