1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:

স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি(৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে কী কারণে, কারা তাকে গুলি করেছে তা এখনই বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে হাদি গুলিবিদ্ধ হন পল্টন এলাকায়। ওসমান হাদির সহযোগীরা বলেন, প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণার জন্য তারা বের হয়েছিলেন। কথা ছিল আজ সোহরাওয়ার্দী উদ্যানে সকলে একত্রিত হয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় যাবেন। সেই উদ্দেশ্যেই দুপুরে মোটরসাইকেল যোগে সঙ্গীদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছিলেন ওসমান হাদী। পথে মতিঝিল এলাকায় কে বা কারা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com