1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

স্বর্নের চেইন ও কানের দুলের লোভে দুই শিশুকে হত্যা

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেসক :: স্বর্ণের চেইন ও কানের দুলের লোভে চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুই শিশুর মরদেহ উদ্ধারের পর গ্রেফতার ভ্যানচালক ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা খাতুন ও ছেলের বউ লাকী খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোজাহেদুল ইসলাম।

নিখোঁজের ৫০ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ভবানীপুর মহল্লার ভ্যানচালক ইয়াসিন আলীর শোয়ার ঘর থেকে থেকে সুমাইয়া খাতুন মেঘলা (৬) ও মেহজাবিন আক্তার মালিহা (৫) নামের ওই দুই শিশুরু মরদেহ উদ্ধার হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোজাহেদুল ইসলাম জানান, নিখোঁজের দুই দিন পর ওই দুই শিশুর বস্তাবন্দি লাশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। তারা রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই রাতেই ভ্যানচালক ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা খাতুন ও ছেলের বউ লাকী খাতুনকে আটক করে পুলিশ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, স্বর্ণের চেইন ও কানের দুলের লোভে তারা দুই শিশুকে হত্যা করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, বুধবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য তাদের আদালতে পাঠানো হয়েছ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com