স্টাফ রিপোর্টার::
স্বাধীনতার সুর্বনজয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ শুক্রবার (২৬ মার্চ) জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ. পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ. সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, বাজার বনিক সভাপতি সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলিিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সহ সম্পাদক রজমান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সৈয়দ জিতু মিয়া, বাবু চৌধুরী, এম শামিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, মারজান ভূঁইয়া, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ। এরপূর্বে সকালে শহীদদের প্রতি স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়া র্যালি অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply