1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সড়কে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • Update Time : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ত:: লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে নৈশকোচের সঙ্গে জিএস মাহেন্দ্র থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা গেছেন।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে ৩ জন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন মারা যান।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ জন যাত্রী নিয়ে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামমুখী জিএস মাহেন্দ্র থ্রি-হুইলারের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী নৈশকোচ হিমেল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের ১২ জন যাত্রীর সবাই এবং ১ জন বাস যাত্রী আহত হন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। এর মধ্যে ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com