1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সড়কে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ২৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাদেক আহমদ (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১১টায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক মারা যান।

নিহত সাদেক উপজেলার তাজপুর ইউপির দশহাল গ্রামের আব্দুর কাদিরের ছেলে ও ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাট নামক স্থানে সাদেকের মোটরসাইকেলের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদেক গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে সিলেট শহরের ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদেকের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com