1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫৮০ Time View

সিলেট সংবাদদাতা-সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে এবং আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘন্টার অবরোধ শুরু করেছে কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোট।
ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম হামিম জানান, অবরোধের সমর্থনে সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর এবং পাড়–য়াসাকেরা পয়েন্টে পিকেটিং করছে অবরোধকারীরা। এ কারণে সড়কে কোন ধরণের যানবাহন চলছে না। পাশাপাশি নৌপথেও যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ক্রাশার মিলও।
প্রসঙ্গত, সড়ক সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয় ছাত্র ঐক্যজোট। অবরোধ সফলের লক্ষ্যে গত দুদিন ধরে এলাকায় মাইকিং করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com